জুড়ীর গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ অনুষ্টিত

জুড়ীর গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ অনুষ্টিত
শামিম আহমদ: মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ অনুষ্টিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এস এম সি কমিটির আয়োজনে অনুষ্ঠিত শিশু বরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এস এম সি কমিটির সভাপতি আনোয়ারুল হক আনু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুর রফিক নাজমুল। বিশেষ অতিথি ছিলেন কামিনীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিজানুর রহমান খোকন, জুড়ী উপজেলা জাতীয়বাদী কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম। এছাড়াও উপস্থিত ছিলেন এস এম সি কমিটির সদস্য ফয়াজ মিয়া, নোমান আহমদ, শিল্পী আক্তার, ইয়াজ আলী, ময়না মিয়া, সহ- প্রধান শিক্ষক শ্যামল পাশী, সহ-শিক্ষক আমেনা বেগম ও মাছুমা আক্তার প্রমুখ। শিশু বরণ অনুষ্টানের আলোচনা শেষে শিশুদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post