বিলুপ্তির পথে সিলেটের ঐতিহ্যবাহী খাবার চুঙ্গা পিঠা

সিলেটের ঐতিহ্যবাহী খাবার  চুঙ্গা পিঠা
স্টাফ রিপোর্টারঃ জনপ্রিয় চুঙ্গাপিঠা এখন বিলুপ্ত হতে চলেছে। চুঙ্গা পিঠা তৈরির প্রধান উপকরণ ডলুবাঁশ ও সুগন্ধি ধানের উৎপাদনও কমে গেছে। 'ডলু বাঁশ', আবার স্থানভেদে 'কালী বাঁশ' বাড়িতে খুব একটা জন্মায় না। পাহাড়ের ঘন জঙ্গলে এ বাঁশ বেশী জন্মায়। বনাঞ্চল উজাড় হয়ে যাওয়ায় ডলুবাঁশ পাওয়াটাও এখন দুস্কর হয়ে পড়েছে। 
সিলেটের ঐতিহ্যবাহী খাবার  চুঙ্গা পিঠা
চুঙ্গা পিঠা সিলেটিদের ঐতিহ্যবাহী খাবার। প্রতি বছর শীত মৌসুমে ভাপা, পুলি , মালপো পিঠার, সাথে পাল্লা দিয়ে চুঙ্গা পিঠাও স্থান পায়। এই পিঠা তৈরি করতে প্রয়োজন হয় বিরইন চাল, নির্দিষ্ট জাতের বাঁশ। ভাল ভাবে চাল ভিজিয়া নরম করে বাঁশের চুঙ্গার মধ্যে ভরে খরকুটা দিয়ে পুড়িয়ে এই পিঠা তৈরি করা হয়। গোলাকার আকৃতির এই পিঠা দুধের মালাই, খেজুরের গুড় ও দুধের সর দিয়ে খেতে সুস্বাদু এবং সহজ পাচ্যও বটে।এককালে সিলেটের পাহাড়ি আদিবাসীরা এক ধরনের বিশেষ বাঁশ কেটে চুঙ্গা বানিয়ে এর ভেতর ভেজা চাল ভরে তৈরি করত এক ধরনের খাবার। পরবর্তিতে এ খাবার পাহাড়ি আদিবাসীদের আস্তানা ছেড়ে চলে এসেছে সিলেটবাসীদের ঘরে। কালের বিবর্তনে চুঙ্গা দিয়ে তৈরি করা খাবার এখন চুঙ্গা পিঠা নামে বহুল পরিচিত।
সিলেটের ঐতিহ্যবাহী খাবার  চুঙ্গা পিঠা

Post a Comment

Previous Post Next Post