নিউজ ডেস্কঃ টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নেওয়া নূর ইসলাম (৭২) নামে আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে তিন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিনগত রাতে তার মৃত্যু হয়। নূর ইসলামের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচর এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে নূর ইসলাম বুকে ব্যাথা অনুভব করেন। পরে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
