স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের ১৮ মিনিটে লিড নেয় বাংলাদেশ। শাখাওয়াত হোসেন রনির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধের শুরুতেই আক্রমাণাত্মক ভঙ্গিতে খেলে কোচ মারুফুল হকের শিষ্যরা। খেলার ১৭ মিনিটে প্রথমে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন রনি। এর পর ভালই খেলছিলেন মামুনুলরা। কিন্তু খেলার ২০ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় শ্রীলঙ্কা। পেনাল্টির মাধ্যমে লঙ্কানদের ১-১ এ সমতায় ফেরান এডিসন। এরপর খেলার ২২ মিনিটে মামুনুলের করা কনার কিক থেকে গোল করে বাংলাদেশকে ২-১ এ লিড এনে দেন ইয়াসির। মাঝে উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে। খেলার ৪২ মিনিটের সময় লঙ্কান গোল পোস্টে বল জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে নেন নাবিব জীবন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মামুনুলরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণাত্মক হয়ে ওঠে লঙ্কান শিবির। যার বদৌলতে একটি গোলের দেখাও পেয়ে যায় তারা। ৫২ মিনিটে শ্রীলঙ্কার হয়ে গোলটি করে ব্যবধান ৩-২ এ নামিয়ে আনেন সানজুয়া। শেষের দিকে আক্রমণ-পাল্টা আক্রমণ হয়েছে বেশ। তবে শেষটা মধুর স্বাগতিকদেরই। বাংলাদেশের হয়ে শেষ গোলটি করে দলকে উৎসবে মাতান সাখাওয়াত হোসেন রনি।
