ফলোআপঃ ফজলুল বাসিত বেলালের সহযোগিতায় প্রভিদা ও নাহিদার মুখে হাসি ফিরিয়ে দিল প্রিয় কুলাউড়া

ফলোআপঃ এক প্রবাসীর সহযোগিতায় প্রভিদা ও নাহিদার মুখে হাসি ফিরিয়ে দিল প্রিয় কুলাউড়া
স্টাফ রিপোর্টার: নতুন বই হাতে পেয়ে অনেক খুশি দু’জন শিক্ষার্থী। কিন্তুু ভর্তির টাকা পরিশোধ না করায় সেই হাসিটা তাদের মুখ থেকে হারিয়ে গিয়েছিল। লন্ডন প্রবাসী ফজলুল বাসিত বেলাল অর্থায়নে ও অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়ার উদ্যোগে তাদের সেই হাসিকে আবারো ফিরিয়ে দেয়া হয়। কুলাউড়ার সদর ইউনিয়নের শাহসুন্দর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী করের গ্রামের প্রভিদা মালাকার ও ১০ম শ্রেণীর ছাত্রী ঘাঘটিয়া গ্রামের নাহিদা পারভিনের ভর্তির ব্যবস্থা করে দিলে অনলাইন নিউজ পোর্টাল প্রিয় কুলাউড়া। ১০ জানুয়ারী রবিবার আনুষ্ঠানিকভাবে স্কুলে প্রিয় কুলাউড়ার সাংবাদিকদের উপস্থিতিতে এই দুই শিক্ষার্থীর ভর্তি ও বেতনের টাকা পরিশোধ করা হয়। এসময় স্কুলের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, সহকারী শিক্ষক প্রণয় কুমার পাল, মো. জিয়াউর রহমান, মো. জলিল, সুব্রত কুমার দাস, মাধুরী গোয়ালা, ভাসু দেব মন্ডল। প্রিয় কুলাউড়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক এ কে এম জাবের, সহ-সম্পাদক নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, সহ-ব্যবস্থাপনা সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন, চীফ রিপোর্টার আবু রোম্মান চৌধুরী, রিপোর্টার সিএইচসিপি আমিনুল ইসলাম প্রমুখ।
ফলোআপঃ এক প্রবাসীর সহযোগিতায় প্রভিদা ও নাহিদার মুখে হাসি ফিরিয়ে দিল প্রিয় কুলাউড়া
 
 আগের নিউজঃ ভর্তি ফি দিতে না পারায় নতুন বই পায়নি কুলাউড়ার স্কুলছাত্রী প্রবিতা

Post a Comment

Previous Post Next Post