ইজতেমার আখেরি মোনাজাত সকাল সাড়ে ১০টায়

ইজতেমার আখেরি মোনাজাত সকাল সাড়ে ১০টায়
নিউজ ডেস্কঃ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। রাতে ইজতেমার শীর্ষ মুরুব্বিদের মাশওয়ারায় (পরামর্শে) এ সিদ্ধান্ত নেয়া হয়। এবার ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগের অন্যতম প্রবীণ ও শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ। তিনি ভারতের বাসিন্দা। মাওলানা সাদ ইজতেমার সময় বেশ কয়েকবার আম বয়ান করে থাকেন। আখেরি মোনাজাতের আগে মুসল্লিদের বিশেষ করে যারা বিভিনন মেয়াদে জামায়াতে যাচ্ছেন উদ্দেশ্যে হেদায়েতি বয়ান অনেকটা তার জন্যই নির্ধারিত।  মাওলানা সাদের দাদা মাওলানা ইউসুফ আলীও তাবলিগের কাজের সঙ্গে জড়িত ছিলেন। মাওলানা সাদ তাবলিগের সাথীদের কাছে অতিপ্রিয় ব্যক্তিত্ব। তার বক্তব্য সব মহলে সমাদৃত। মাওলানা সাদ ২০১৫ সালের বিশ্ব ইজতেমায় সর্বপ্রথম আখেরি মোনাজাত পরিচালনা করেন।
এর আগে ইজেতেমার আখেরি মোনাজাত পরিচালনা করতেন দিল্লির নিজামুদ্দিন মসজিদের খতিব ও তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ মুরুব্বি মাওলানা জোবায়েরুল হাসান। তিনি ১৯৯৬ সাল থেকে ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করে আসছিলেন। তার মৃত্যুর পর গতবার থেকে মাওলানা সাদ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করে আসছেন।

Post a Comment

Previous Post Next Post