বঙ্গবন্ধু গোল কাপ; নেপাল-মালয়েশিয়া গোলশুন্য ড্র

বঙ্গবন্ধু গোল কাপ; নেপাল-মালয়েশিয়া গোলশুন্য ড্র
স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু গোল কাপের আজকের ম্যাচে গোলশুন্য ড্র করেছে নেপাল-মালয়েশিয়া। শনিবার যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৫ মিনিটে শুরু হয় ম্যাচটি। ম্যাচের শুরু থেকে সতর্ক অবস্থানে থেকে দুপক্ষই সুযোগ বুঝে আক্রমণ চালাচ্ছিলো। নেপাল ও মালয়েশিয়া উভয়ই বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোলশুন্যভাবে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে আক্রমণে শাণ দেয় নেপাল। উপর্যুপরি বেশ কিছু আক্রমণ চালালেও মালয়েশিয়ার রক্ষণভাগ দক্ষতার সাথে তা প্রতিহত করে। শুধু আক্রমণ প্রতিহত করেই থেমে থাকেনি মালয়েশিয়ার যুবারা। সুযোগ বুঝে তারাও উপরে উঠে আসে। ভালো সম্ভাবনাও তৈরি হয়। কিন্তু দিনটি কারো পক্ষেই কথা বলেনি। বিরতির পর নেপালের রবিন শ্রেষ্ঠা সবচেয়ে সহজ সুযোগটা মিস করেন। ৫৫ মিনিটে মালয়েশিয়ার গোলকিপার বড় ডি বক্সের বাইরে উঠে আসেন। বিমলের কাছ থেকে বাঁয়ে বল পেলেন রবিন। কিন্তু সামনে ফাঁকা জাল পেয়েও গোল করতে পারলেন না। ৬৩ মিনিটে আরেকটি আক্রমণ ছিলো নেপালের। এবার তার দূরপাল্লার শটটি বারে লাগে। শেষদিকে নেপালই ছিলো এগিয়ে। ডান দিক দিয়ে নেপালের বিশাল বক্সের মধ্যে বল বাড়িয়ে ছিলেন। কিন্তু চমৎকার সেই বলকে বারের ওপর দিয়ে উড়িয়ে মারেন প্রকাশ। নির্ধারিত ৯০ মিনিটে কোনো পক্ষই গোল করতে না পারলে রেফারির বাঁশিতে গোলশুন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুপক্ষ। প্রসঙ্গত, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেরে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে পরাজিত করেছে স্বাগতিক বাংলাদেশ।

Post a Comment

Previous Post Next Post