নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর এলাকার তাজমহল রোডে একটি ৪ তলা ভবন হেলে পড়েছে। শনিবার বিকালে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার পুলিশের এসআই নয়ন জানান, তাজমহল রোডের সি-ব্লকে ১৯/৪ নম্বর ৪ তলা ভবনটি হেলে পড়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য জানাতে পারেননি নয়ন।
