নিউজ ডেস্কঃ আম বয়ানের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা আজ শুক্রবার ফজর নামাজের পর শুরু হয়েছে। ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্যায়ে আখেরী মোনাজাত আগামী ১০ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্যায়ে ইজতেমা ১৫ জানুয়ারি শুরু হবে এবং আগামী ১৭ জানুয়ারি আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। ইজতেমায় আগত মুসল্লীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।ধর্মপ্রাণ মুসল্লীগণ ইতোমধ্যে ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন। তারা রেলপথ, সড়ক পথ, নৌপথ এবং অনেকে পায়ে হেঁটে ইজতেমাস্থলে আসছেন।ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আজ বিশ্ব ইজতেমায় হামদর্দের একটি ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন এবং রেলমন্ত্রী মজিবুল হক আজ টঙ্গী জংশনে মুসল্লীদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থাদী পরিদর্শন করেছেন।
