সালমান শাহর মৃত্যুসংক্রান্ত মামলার নথি তলব

সালমান শাহর মৃত্যুসংক্রান্ত মামলার নথি তলব
নিউজ ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুসংক্রান্ত মামলার নথি তলব করেছেন আদালত। প্রয়াত চিত্রনায়কের মা নীলা চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লা এ নথি তলব করেন। একই সঙ্গে আদালত ঢাকার ক্যান্টনমেন্ট থানার ওই রিভিশন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ২৮ জানুয়ারি। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সেরেস্তা সহকারী মো. জালাল উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post