আজ ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

আজ ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
নিউজ ডেস্কঃ ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজল। ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ১৬১টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। পিএসসি সূত্র অনুসারে, এবার দুই লাখেরও বেশি পরীক্ষার্থী বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার বিষয়ে পিএসসির নির্দেশনায় বলা হয়েছে, ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে সকাল ৮টা ২০ মিনিট থেকে ৮টা ৫৫ মিনিটের মধ্যে আসনে গিয়ে বসতে হবে। ৯টায় উত্তরপত্র দেয়া হবে ও সাড়ে ৯টায় প্রশ্নপত্র দেয়া হবে। বেলা সাড়ে ১১টায় পরীক্ষা শেষ হবে। উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো বিসিএস পরীক্ষার সময় হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ির ব্যবহার নিষিদ্ধ করেছে পিএসসি।

Post a Comment

Previous Post Next Post