বিনোদন ডেস্কঃ শুক্রবার বিকেল চেন্নাই থেকে ঢাকায় পৌঁছান অসুস্থ দিতি। দেশে ফেরার পরপরই তাকে ভর্তি করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী দিতি। মস্তিস্কে ক্যান্সার আক্রান্ত হয়ে দ্বিতীয় দফায় ভারতে চিকিৎসাব্যর্থ হয়ে দেশে ফিরেছেন গতকাল। ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু চিকিৎসকরা দিতিকে ফিরৎ পাঠিয়েছেন। সবার কাছে দোয়া কামনা করেছেন দিতির কন্যা লামিয়া।
