স্পোর্টস ডেস্কঃ লিগ ওয়ানের ম্যাচে বাস্তিয়াকে ২-০ গোলে পরাজিত করেছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। দলের পক্ষে ১টি করে গোল করেছেন থিয়াগো মট্টা ও ম্যাক্সওয়েল। শুক্রবার রাতে ম্যাচের প্রথমার্ধের ২৯ মিনিটে গোল করে পিএসজিকে প্রথম লিড এনে দেন মট্টা। এর পর দলের হয়ে প্রতিপক্ষের শিবিরে দ্বিতীয় আঘাত হানেন ব্রাজিলিয়ান তারকা ম্যাক্সওয়েল। ম্যাচের ৩৯ মিনিটে পিএজির হয়ে গোল করেন ম্যাক্সওয়েল। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লরা ব্লুঁর শিষ্যরা। বিরতি থেকে ফিরে গোল পরিশোধের চেষ্টায় শেষ পর্যন্ত ব্যর্থ হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি ক্লাবটি। প্রসঙ্গত, এ জয়ের ফলে লিগ ওয়ানে সর্বোচ্চ ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষত্ব ধরে রাখলো প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।
