এমদাদুল হক, মৌলভীবাজার: মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মৌলভীবাজারে প্রথমবারের মত সাইক্লিস্টদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘বিজয়ের গান ও সাইকেল শোভা যাত্রা’।বুধবার সকাল ১১টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে ‘সুস্থ জীবন সুন্দর মন, সাইকেল চালান জীবনকে উপভোগ করুন’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠান আয়োজন করে মৌলভীবাজার সাইক্লিস্ট গ্রুপ। সকাল ১১:০০ টায় শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সবকটি সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার পৌর পার্কে এসে সমাবেশে মিলিত হয়।এ সময় মৌলভীবাজার সাইক্লিস্ট গ্রুপের সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে ও গ্রুপের সেক্রেটারি সাইদুর আহমদ সজীবের সঞ্চালনায় সমাবেশে ১০০ জন সাইক্লিস্ট সহ উপস্থিত ছিলেন গ্রুপের শোভাযাত্রা বিষয়ক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান ও মৌলভীবাজার সাইক্লিস্ট গ্রুপের প্রচার সম্পাদক মারুফ রহমান প্রমুখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব ও ফটোনিউজবিডি’র নির্বাহী সম্পাদক মতিউর রহমান, বাংলানিউজ২৪ এর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, সিলেটের ডাক প্রতিনিধি হোসাইন আহমদ, ফটোনিউজবিডি ডটকম এর সম্পাদক ও প্রকাশক এমদাদুল হক ও নিউজ অর্গান ২৪ এর সহ-সম্পাদক মাসুম বিল্লাহ প্রমূখ।