হাকালুকির অভয়াশ্রম ঘোষিত বিল থেকে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

হাকালুকির অভয়াশ্রম ঘোষিত বিল থেকে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মৎস্য বিভাগ হাকালুকি হাওরের অভয়াশ্রম ঘোষিত গছিউরা বিলে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। সোমবার (০২ নভেম্বর) বিকেলে জালগুলো জব্দের পর সন্ধ্যায় ইউএনও’র উপস্থিতিতে জনসমক্ষে জালগুলো আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাওরপারের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে হাওরের বিভিন্ন বিল বিশেষ করে অভয়াশ্রম ঘোষিত বিল হতে অবৈধ কাপড়ি জাল, বেড়জাল ও কারেন্ট জাল দিয়ে অবাধে পোনা মাছসহ মৎস্য সম্পদ নিধন করে আসছিল। সোমবার বিকেলে উপজেলা মৎস্য অফিসার আবু ইউসুফের নেতৃত্বে সরকারের অভয়াশ্রম ঘোষিত গছিউরা বিলে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। সন্ধ্যায় হাকালুকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে জনসমক্ষে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। 

Post a Comment

Previous Post Next Post