ঝর্ণায় ডুবে চবির ২ শিক্ষার্থীর মৃত্যু

ঝর্ণায় ডুবে চবির ২ শিক্ষার্থীর মৃত্যু  (ফাইল ছবি)
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণাতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী। নিহত ২ শিক্ষার্থীর নাম রিফাত ও পাবেল। তারা ২ জনই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগের প্রথম বর্ষের ছাত্র। চবি সূত্রে জানা যায়, এইচআরএম বিভাগের ফাস্ট সেমিস্টার ফাইনালের শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বন্ধুরা মিলে ঝর্ণার পানিতে গোসল করতে নামে। এসময় তাদের মধ্যে রিফাত ও পাবেল নিখোঁজ হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ও স্থানীয়রা দুই শিক্ষার্থীর উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Post a Comment

Previous Post Next Post