মেট্রোপলিটন ইউনিভার্সিটি ফুটবল দলের প্রধান কোচ সোহেল আহমেদ

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ফুটবল দলের প্রধান কোচ সোহেল আহমেদ
মেট্রোপলিটন ইউনিভার্সিটি ফুটবল দলের প্রধান কোচ সোহেল আহমেদ
ক্রীড়া প্রতিবেদক:বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এমাসের ২৩তারিখ থেকে। বর্ণাঢ্য এ প্রতিযোগিতায় ঢাকার বাইরের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে অংশ নিচ্ছে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি। বলা যায় ভার্সিটির টিমটি পুরো সিলেটবাসীরই প্রতিনিধিত্ব করছে। সেজন্য সব কিছু মাথায় রেখে কোচ নির্বাচন থেকে শুরু করে খেলোওয়াড় নির্বাচনের সবকিছুই ছিল টিম মেট্রোপলিটনের চোখে পড়ার মতো।আর তাই যথারীতি পুরো পক্রিয়া শেষ করে টুর্নামেন্ট কে সামনে রেখে প্রস্ততি শুরু করেছিলো টিম মেট্রোপলিটন। কিন্তু হঠাৎ করে মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হল। প্রথমে কোচ হিসেবে টিম মেট্রোপলিটনের নেতৃত্ব দেওয়ার কথা ছিল আজিজুর রহমান মিটনের।ভার্সিটির বিভিন্ন প্রচার প্রচারণায় কোচ হিসেবে তার নামও আসছিলো।কিন্তু সম্প্রতি মেট্রোপলিটন ইউনিভার্সিটি ঘোষণা দিয়েছে, মিটন নয়, তাদের টিমের নতুন কোচ ব্যাবসা প্রশাসনের শিক্ষক সোহেল আহমেদ। কোচ পরিবর্তনের সিদ্ধান্তের ব্যাপারে টিম ম্যানেজার তারেক ইসলাম বলেন, মিটন স্যার কে টিমের কোচ হিসেবে রাখার জন্য আমাদের আন্তরিকতার অভাব ছিলো না।কিন্তু বাফুফে কর্তিপক্ষ আমাদের বলেছে টিমের কোচ কে অবশ্যই ভার্সিটির সংশ্লিষ্ট কেউ হতে হবে।যেহেতু মিটন স্যার আমাদের ভার্সিটির সংশ্লিষ্ট কেউ নন, তাই আমরা মিটন স্যার কে বাদ দিয়ে, সহকারী কোচ সোহেল স্যার কে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। নতুন কোচ সোহেল আহমেদের কোচিং অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, সোহেল স্যার একজন প্রফেশনাল ফুটবলার।তিনি চট্টগ্রাম ইউনিভার্সিটির মূল টিমের খেলোওয়াড় ছিলেন।পাশাপাশি তার অভিঞ্জতা আছে দেশের বিভিন্ন পর্যায়ের লিগ খেলার। আশাকরি তার হাত ধরে টিম মেট্রোপলিটন অনেক দূর এগিয়ে টিম মেট্রোপলিটনের নতুন কোচ সোহেল আহমেদ বলেন,আমি এই দল নিয়ে যথেষ্ট আশাবাদী। সেন্ট্রাল মিড ফিল্ডার তুহিন সহ দলে অনেক মেধাবী খেলোওয়ার আছে।এই কয়দিন ধরে তারা অনেক পরিশ্রম করতেছে।আশাকরি,তারা তাদের সেরাটা দিলে টুর্নামেন্ট ভালো কিছু করা সম্ভব।

Post a Comment

Previous Post Next Post