কুলাউড়ায় জাতীয় কন্যা শিশু দিবস-২০১৫ অনুষ্টিত

কুলাউড়ায় জাতীয় কন্যা শিশু দিবস-২০১৫ অনুষ্টিত
স্টাফ রিপোর্টার: বিশ্ব শিশু দিবস,শিশু অধিকার সপ্তাহ এবং জাতীয় কন্যা শিশু দিবস-২০১৫ উপলক্ষে দুইদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কুলাউড়া উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কার্যালয় ও শিশু একাডেমীর উদ্যোগে ১২ অক্টোবর সোমবার বিকাল ৫ টার দিকে স্থানীয় উপজেলা জনমিল কেন্দ্রে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “কন্যা শিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ” অনুষ্ঠানে শিশু একাডেমীর শিক্ষিকা কুসুম আক্তার কলির পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম,ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া প্রেসক্লাবের একাংশের সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী, দৈনিক দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন,সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা (অ:দ) আবুল বাশার। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু-একাডেমি কুলাউড়া শাখার প্রাক্ প্রাথমিক শিক্ষিকা সেবিন আক্তার, তবলা সহযোগি প্রশিক্ষক বাদল, নৃত্য প্রশিক্ষক মো. জসিম উদ্দিন, সীমান্তের ডাকের রিপোর্টার এস এইচ সৈকত প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন,শিক্ষার্থী আফরোজা আক্তার, উত্তর কৌলা কাদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুসিয়ারা খানম। দুইদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল শিশু সমাবেশ,চিত্রাংকন প্রতিযোগিতা,মেয়ে শিশুদের অংশগ্রহনে লোক সংগীত,সুবিধা বঞ্চিত শিশু,শ্রমজীবী শিশু ও প্রতিবন্দী শিশুদের নিয়ে ছবি আকা প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে ৪০ জন বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উল্লেখ্য - দুই দিন ব্যাপি অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতার বিচারকে দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কুলাউড়া শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন, সান রাইজ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ শুভজিৎ ভট্টাচার্য্য, উদীচীশিল্পী গোষ্ঠি কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক বিপুল চক্রবর্তী, বাংলাদেশ শিশু-একাডেমি কুলাউড়া শাখার সংগীত প্রশিক্ষক সুমিত্রা ভট্টাচার্য্য মিত্রা,চিত্রাংকন প্রশিক্ষক জিয়াউল হক জিয়া।

Post a Comment

Previous Post Next Post