ভারতীয় ক্রিকেটারের উপর নারী নির্যাতনের অভিযোগ

ভারতীয় ক্রিকেটারের উপর নারী নির্যাতনের অভিযোগ
ভারতীয় ক্রিকেটারের উপর নারী নির্যাতনের অভিযোগ
আমিন জাহানঃ এবার নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়ে মামলায় পড়েছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার অমিত মিশ্র। এই লেগ স্পিনার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ভারতের হয়ে খেলছেন।ভারতের বেঙ্গালুরুর অশোক নগর থানায় এই মামলা দায়ের করা হয়।সেপ্টেম্বরের শেষদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে বেঙ্গালুরুতে অনুশীলন ক্যাম্পের জন্য হোটেলে থাকতে হয় ভারতীয় দলের। হোটেল রুমে বন্দনা নামে এক নারী মিশ্রর সঙ্গে দেখা করতে গিয়েই নির্যাতনের শিকার হন বলে অভিযোগ ওঠে এক সাক্ষাৎকারে বেঙ্গালুরুর সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার সন্দীপ পাতিল বলেন, ‘মিশ্রর সঙ্গে মহিলাটির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে শারীরিক নির্যাতনের পাশাপাশি মৌখিকভাবে খারাপ আচরণ করেন মিশ্র। ইচ্ছাকৃতভাবে আঘাত করা এবং বিপজ্জনক অস্ত্র বা ভিন্ন উপায়ে আঘাত করার দায়ে তিনি ভারতীয় দন্ডবিধির ৩২৩ ও ৩২৪ ধারা ভঙ্গ করেছেন।পাতিল উল্লেখ করেন, ‘গত ২৭ সেপ্টেম্বর আমরা বন্দনার অভিযোগটি আমলে নিই। প্রথমে একটি এফআইআর করা হয়। নোটিশের মাধ্যমে মিশ্রকে তা অবহিত করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত কাজ পরিচালনা করছেন।

Post a Comment

Previous Post Next Post