কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালী আলোচনা

কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালী আলোচনা
স্টাফ রিপোর্টারঃ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার্থে সচেতনা বৃদ্ধির জন্য সরকার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমনে অধিক গুরত্ব দেয়া হয়েছে। Knowledge For Life- “জ্ঞানই জীবন”এই প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৫ পালিত হয়েছে। কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রচেষ্টার সহযোগিতায় ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক র‌্যালী শহরের সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আব্দুল হাই খান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। অনুুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ভারতের ত্রিপুরার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অবঃ কর্মকর্তা মোঃ কুতুব আলী, উপজেলা প্যানেল চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, পৌর মেয়র কামার আহমদ জুনেদ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সৈয়দ কামাল উদ্দিন আহমদ ও সাধারন সম্পাদক ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, যুগ্ন সম্পাদক কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও কুলাউড়া ডাক পত্রিকার সম্পাদক একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া থানার ওসি (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, কুলাউড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সমন্বয়কারী অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, উপজেলা ইউসিসিএ চেয়ারম্যান মোঃ ফজলুল হক ফজলু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গৌরা দে প্রমুখ। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশব্যাপী সকল শ্রেনীর মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার্থে সচেতনা বৃদ্ধির জন্য সরকার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমনে অধিক গুরত্ব দেয়া হয়েছে। যার ফলে ভূমিকম্পের ঝুঁকি ও জলবায়ূ পরিবর্তনজনিত দুর্যোগ বাংলাদেশসহ সিলেট অঞ্চলের জনগোষ্ঠিকে আর বিপদাপন্ন থেকে রক্ষা করবে ।
কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালী আলোচনা

Post a Comment

Previous Post Next Post