আফ্রিদি সিলেটের, গেইল বরিশালের

আফ্রিদি সিলেটের, গেইল বরিশালের
আফ্রিদি সিলেটের, গেইল বরিশালের
স্পোর্টস ডেস্ক: বিপিএলের তৃতীয় আসরে পাকিস্তানের ড্যাশিং ব্যাটসম্যান শহিদ আফ্রিদিকে নিয়ে সবার নজর কেড়েছে সিলেট। আর মারমুখী ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইলকে এবারও পেয়েছে বরিশাল। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে কুমার সাঙ্গাকারা এবং কুমিল্লার হয়ে শোয়েব মালিক বিপিএলের তৃতীয় আসরের অংশ নেবেন। বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিপিএলের তৃতীয় আসরের বিভিন্ন তুলে ধরে বিপিএলের গভর্নিং কাউন্সিল। বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরু হবে ২২ নভেম্বর। এতে উপস্থিত ছিলেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক, সদস্য শেখ সোহেল ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সংবাদ সম্মেলনে আরো জানা যায়, রংপুরের হয়ে দেখা যাবে শ্রীলংকার অলরাউন্ডার থিসারা পেরেরাকে, আর তিলকারত্নে দিলশান খেলবেন চট্টগ্রামের হয়ে। এছাড়া বিসিবি ও বিপিএল সূত্র নিশ্চিত করে। বিপিএলের তৃতীয় আসরে অংশ নিতে এবার মোট ১৯৬ জন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করে বলে বিসিবি ও বিপিএল সূত্রে জানা যায়। এদের মধ্যে পাকিস্তান ও ইংল্যান্ড থেকে রেকর্ড ৫৩ জন করে বিপিএলে অংশ নিতে আগ্রহ প্রকাশ করে। এবারের আসর তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা ছাড়াও বিপিএলের ম্যাচগুলো হবে চট্টগ্রাম এবং খুলনায়।

Post a Comment

Previous Post Next Post