নিউজ ডেস্কঃ ৮ম জাতীয় বেতন স্কেলে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে এবং উপজেলা পরিষদের হস্তান্তরিত ১৭বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরের সুপারিশ ও অনুমোদন দেয়ার প্রতিবাদে পেশাজীবিদের ৬ দফা দাবীর সমর্থনে মৌলভীবাজারের কুলাউড়ায় মহাসমাবেশ ও মানববন্ধন অনুষ্টিত হয় । ১৯ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় কুলাউড়া উপজেলা পরিষদ চত্বরে বিসিএস সমন্বয় কমিটি(২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস) কুলাউড়া উপজেলা কমিটির আহবায়ক উপজেলা কৃষি কর্মকর্তা এমএম শাহ্ নেয়াজ এর সভাপতিত্বে মহাসমাবেশ ও মানববন্ধনে বক্তরা অবিলম্বে ৬ দফা দাবী উল্লেখ করে বলেন, সিলেক্শন গ্রেড ও টাইম স্কেল বহাল করতে হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে বেতন ভাতাদি বাতিল ও কৃত্য পেশাভিত্তিক মন্ত্রানালয় প্রতিষ্টা এবং সবাইকে পদউন্নতির ক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে।
আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন করতে হবে। উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে
সর্বোচ্চ কর্মকর্তাদের পদ মর্যদা একই হতে হবে বলে দাবী জানান। সমাবেশে ও
মানববন্ধনে রাখেন বিসিএস সমন্বয় কমিটি(২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল
সার্ভিস) কুলাউড়া উপজেলা কমিটির যুগ্ন আহবায়ক উপজেলা স্বাস্থ্য ও প;প;
কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ নুরুল হক ও উপজেলা প্রকৌশলী মোঃ আবুল
হোসেন, সদস্য উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, উপজেলা প্রানী সম্পদ বিভাগের ভ্যাটেনারী সার্জন
আব্দুল্লা আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মতলিব ডাঃ এহসানুল
ইসলাম, ডাঃ শিশির কুমার ঘোষ, ডাঃ আবু বকর মোঃ নাসের, ডাঃ মীর্জা মোহাম্মদ
আসিফ আদমান, ডাঃ মিঠন চন্দ্র পাল, ডাঃ মোফাজ্জাল করিম ইমরান, মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার,সহকারী মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মোঃ জাহিদুর
রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আব্দুল হাই খান ও উপজেলা ওয়ান স্টফ
ক্রাইসিস সেন্টারের প্রোগ্রাম অফিসার মোঃ রিজভী আহমদ রাসেল প্রমুখ ।

