নেইমারকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করার আবেদন সান্তোসের

নেইমারকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করার আবেদন সান্তোসের
স্পোর্টস ডেস্কঃ ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে এবার ব্রাজিলের স্ট্রাইকার এবং বার্সেলোনার সেরা তারকা নেইমারকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা আবেদন করেছে তারই সাবেক ক্লাব সান্তোস। তাদের অভিযোগ, ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যাওয়ার সময় চুক্তি ভঙ্গ করেছেন নেইমার। খবর ব্রাজিলের গ্লোবো সংবাদপত্র। ফিফার কাছে আবেদনে সান্তোস জানিয়েছে, নেইমারের ট্রান্সফারে ফিফার ট্রান্সফার আইনের ৬২ ও ১৭ নম্বর আর্টিকেল অমান্য করা হয়েছে। যার একটি দূর্ণীতি ও অন্যটি চুক্তির শর্ত ভঙ্গের কথা বলে। সান্তোস গত মে মাসে বার্সেলোনার বিরুদ্ধে আদালতে যায়। বার্সার অপ্রকাশিত অর্থের ট্রান্সফার নিয়েই প্রশ্ন তোলে তারা। সান্তোসের প্রেসিডেন্ট মদেস্তো রোমা বলেছেন, ‘এটা নেইমারের বিরুদ্ধে কিছু নয়। এটা আসলে ক্লাবের পক্ষে নেয়া উদ্যোগ। নেইমারের একজন এজেন্ট অবশ্য এর সাথে একমত নন।’ গ্লোবো জানিয়েছে, সান্তোসকে ট্রান্সফারের সময় ফি হিসেবে বার্সা ৬৩ মিলিয়ন ডলারের কথা জানায়। এটাই নেইমারের পাওয়ার কথা। তাতে সান্তোসের ভাগে আসে ১৮.৮ মিলিয়ন ডলার। কিন্তু ক্লাবটি জানায়, স্পেনে তদন্তে দেখা গেছে নেইমারকে নিতে ৯১ মিলিয়ন ডলারের মতো ব্যয় করেছে বার্সা। সান্তোস এজন্য নিজেদের বঞ্চিত ভাবে।

Post a Comment

Previous Post Next Post