ছেউড়িয়ায় শুরু পাঁচ দিনের লালন উৎসব

ছেউড়িয়ায় শুরু পাঁচ দিনের লালন উৎসব
নিউজ ডেস্কঃ বাউল সম্রাট ফকির লালন শাহের ১২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ায় শুরু হয়েছে, পাঁচ দিনের লালন উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাঁইজির ভক্ত ও অনুসারীরা এসে জড়ো হয়েছেন মাজারে। সেখানে চলছে লালনের চিন্তা-দর্শন নিয়ে আলোচনার পাশাপাশি লালন শাহের গান। সব প্রস্তুতি শেষ। লালন অনুসারীর মতো অনেকেরই গন্তব্য এখন মাজার প্রাঙ্গণ। গুরুকে মনে ধারণ করে জাতিভেদ ভুলে আলোচনা চলছে, দেহতত্ত্ব আর আত্মার মুক্তি নিয়ে। ভক্তরা হৃদয়ে ধারণ করেছেন ফকির লালন শাহের আধ্যাত্মিকতা ও ভাববাদ। এদিকে, লালন উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় চাল-জল গ্রহণের পর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবের আনুষ্ঠানিকতা। ১৯৯০ সাল থেকে প্রতিবছর পহেলা কার্তিক লালন একাডেমি আয়োজন করে আসছে এ উৎসবের।

Post a Comment

Previous Post Next Post