সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফোন নম্বর এক ঠিকানায়

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফোন নম্বর এক ঠিকানায়
অনলাইন ডেস্কঃ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জনসাধারণকে দ্রুত ও কম খরচে বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে সরকারের বিভিন্ন অধিদফতর। এরই ধারাবাহিকতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাতে সহজেই স্বাস্থ্যসেবা নিতে পারে এজন্য স্বাস্থ্য অধিদফতর সম্প্রতি চালু করেছে নতুন একটি সেবা। যার মাধ্যমে নাগরিকরা এক ঠিকানায় পাবেন দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি ফোন নম্বর। এই ঠিকানায় (http://goo.gl/wgPJr9) গিয়ে একটি নির্দিষ্ট জেলায় ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফোন নম্বর চলে আসবে। তাই প্রয়োজনের সময় সহজেই দেখে নিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নম্বরগুলো।

Post a Comment

Previous Post Next Post