![]() |
| ছবিঃ সংগ্রীহিত |
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও বিচারপতিদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত ৬ টি আইনের খসড়ার সংশোধনী অনুমোদন দেয়া হয়। প্রস্তাবিত কাঠামোয় রাষ্ট্রপতির বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। প্রধানমন্ত্রীর ১ লাখ ১৫ হাজার টাকা। এছাড়া পূর্ণমন্ত্রীর বেতন ধরা হয়েছে ১ লাখ ৫ হাজার টাকা। এছাড়া স্পিকারের বেতন ১ লাখ ১২ হাজার, প্রধান বিচারপতির ১ লাখ ১০ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। বেতন ভাতা বাড়ছে সংসদের ডেপুটি স্পিকার, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সংসদ সদস্যদেরও। প্রস্তাবিত বেতন কাঠামোয় বিরোধী দলীয় নেতা মন্ত্রীর সমান এবং উপনেতা প্রতিমন্ত্রীর সমান বেতন এবং ভাতা পাবেন।
