ঈগলের থাবায় ভূপাতিত ড্রোন !

ঈগলের থাবায় ভূপাতিত ড্রোন !
ঈগলের থাবায় ভূপাতিত ড্রোন !
অনলাইন ডেস্কঃ যেসব অঞ্চলে ঈগলের রাজত্ব রয়েছে, সেসব স্থানে ড্রোন নিশ্চিন্তে ওড়ানো সম্ভব হচ্ছে না। একটি ভিডিওতে দেখা যায়, উড়ন্ত একটি ড্রোন ঈগলের এক থাবায় ভূপাতিত হয়ে যায়। ফক্স নিউজের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ভিত্তিক অ্যাডাম ল্যানসেস্টার আকাশে একটি ড্রোন ওড়ায়। কিন্তু সেই স্থানে উড়ন্ত এক ঈগলের থাবায় ভূপাতিত হয় ড্রোনটি। ড্রোনে জুড়ে দেওয়া ক্যামেরায় দেখা যায়, চোখের পলকে ঈগলটি হামলা চালায়। তারপর সেটি মাটিতে পড়ে যায়। কিন্তু ঈগলটি অক্ষত ছিল।

Post a Comment

Previous Post Next Post