![]() |
| তিন চাকার নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিবেচনার আশ্বাস অর্থমন্ত্রীর |
নিউজ ডেস্কঃ মহাসড়কে তিন চাকার যান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সিএনজি অটোরিকশা চালক ও মালিকদের দাবি সরকার বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে জেলা অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এসময়, মন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে পূর্বঘোষিত অনির্দিষ্টকালের কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়।
