জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি শিক্ষার্থী নিহত
নিউজ ডেস্কঃ সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৪ বাংলাদেশি শিক্ষার্থী। আহত হয়েছে আরও ৭ জন। শুক্রবার স্থানীয় সময় রাত ৯ টায় এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট। নিহতদের সবাই বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দার একাদশ শ্রেণীর শিক্ষার্থী। এরা হলেন, ঢাকার একরামুল হক অনিক, বরিশালের ফয়সাল, টাঙ্গাইলের সৈকত ও চট্টগ্রামের মারজুক। দুর্ঘটনায় আহত ছাত্রদের স্থানীয় কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা জানায়, একটি ভাড়া করা গাড়িতে করে জেদ্দার অভোর এলাকায় ঘুরতে যাচ্ছিলেন তারা। এ সময় একটি ইউটার্নের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে তাদের গাড়িটি। এদিকে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ শিক্ষার্থীর মধ্যে খন্দকার সৈকতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের বাসাইল। সৈকতের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে চলছে স্বজনদের শোকের মাতম। পরিবারের বড় সন্তানকে হারিয়ে দিশেহারা এখন সৈকতের চাচা ও ফুপুরা। স্বজনরা জানান, ৫ বছর বয়সে ২০০৬ সালে সৈকতসহ পরিবারের সবাইকে সৌদি আরবে নিয়ে যায় সৈকতের বাবা। ২০১০ সালে তারা শেষবারের মতো দেশে বেড়াতে আসে। সৈকত সৌদি আরবে একাদশ শ্রেণিতে পড়াশুনা করতো।

Post a Comment

Previous Post Next Post