নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীনবরণ ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা

নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীনবরণ ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা
মাহফুজ শাকিলঃ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীনবরণ ও এস এসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের এক সংবর্ধনা প্রদান করা হয়। নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে গতকাল ৮ আগস্ট শনিবার প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সমুজ আলীর সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক ফয়ছল আহমদ ও জাহেদ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অত্র প্রতিষ্ঠানের প্রাক্তণ ছাত্র মোঃ খালেদুর রহমান। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের সম্ভাবনাকে ধমিয়ে না রেখে অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ কে সুন্দর করে গড়ে তুলতে হবে। দারিদ্রতা কখনো স্বপ্নকে ধমিয়ে রাখতে পারবেনা। তোমরা শিক্ষা নিয়ে স্বপ্ন দেখ তোমাদের ভবিষৎ উজ্জ্বল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদ আলী, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক আব্দুল বাছিত বাচ্চু, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান আহমদ রফিক, প্রাইম ব্যাংক কুলাউড়া শাখার এক্সিকিউটিভ অফিসার নিত্য রঞ্জন মিত্র, শমসেরনগর সুজা মেমোরিয়াল কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশফাকুর রহমান তোফায়েল, সিনিয়র শিক্ষক খলিলুর রহমান, স্কুলের পিটিএ কমিটির সভাপতি কাজল ভৌমিক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রবাশ চন্দ্র শর্মা।
নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীনবরণ ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা
সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক মানবঠিকানার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ জসিম চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, বাংলানিউজ জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, সাংবাদিক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মানবঠিকানার স্টাফ রিপোর্টার মাহফুজ শাকিল, ভোরের ডাক কমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ তাহির উদ্দিন, হরিচকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল গফুর, শিক্ষানুরাগী মোঃ আব্দুল কাইয়ুম, কলেজ শাখার অভিভাবক প্রতিনিধি মোঃ সনর মিয়া, শিক্ষক রামনারায়ন ভট্টাচার্য, দিলরুবা বেগমসহ প্রতিষ্টানের অভিভাবক,শিক্ষক,ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আহসানুর রহমান, গীতা পাঠ করেন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী পপি দাস। মানপত্র পাঠ করেন স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র নিজাম উদ্দিন। জিপিএ ৫ প্রাপ্ত সংবর্ধিত ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন তোফায়েল করিম ও তুর্ণা দেব। অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীনবরণ ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা

Post a Comment

Previous Post Next Post