এইচএসসির ফল প্রকাশ আগামীকাল রোববার

এইচএসসির ফল প্রকাশ আগামীকাল রোববার
এইচএসসির ফল প্রকাশ আগামীকাল রোববার
নিউজ ডেস্কঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কাল (রোববার) প্রকাশ করা হবে। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দিবেন শিক্ষামন্ত্রী। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়। মোট অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৭০ হাজার ৯শ ৯৩ ও পাঁচ লাখ ২ হাজার ৮৯১ ছাত্রী। এবারে ১৩টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা ১১ জুন শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ১৩ জুন শুরু হয়ে শেষ হয় ২২ জুন।

Post a Comment

Previous Post Next Post