‘বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছে, তাঁর আদর্শকে নয়’

‘বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছে, তাঁর আদর্শকে নয়’
‘বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছে, তাঁর আদর্শকে নয়’
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার আদর্শকে কেউ হত্যা করতে পারেনি, পারবেও না। যতো বাঁধাই আসুক না কেন, বাঙ্গালি জাতি তা অতিক্রম করে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবেই। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বঙ্গবন্ধু স্মরণে ছবি প্রদর্শনীর উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি আরো বলেন, শুধু স্বাধীনতায় নয়, বাঙালি জাতির প্রতিটি সংগ্রামে বঙ্গবন্ধুর আত্মত্যাগ জড়িয়ে আছে। দেশের মানুষকে বঞ্চনা থেকে রক্ষা করাই ছিল তার প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছে। কিন্তু তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। ভবিষ্যতেও আর পারবে না। বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাঙালি জাতি এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাঙালি জাতিকে শোষণ-বঞ্চনা থেকে মুক্ত করা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ গড়া। বঙ্গবন্ধুর সে স্বপ্নের পথে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ একদিন উন্নত-সমৃদ্ধ হয়ে বিশ্বসভায় মর্যাদার আসনে বসবে। প্রধানমন্ত্রী বলেন, একটি জাতিকে গড়ে তুলতে গৌরবের ইতিহাস জানতে দিতে হবে। তিনি বঙ্গবন্ধুর ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজনের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী, শিশু-কিশোররা স্বাধীনতাযুদ্ধের জন্য জাতির ত্যাগ-তিতিক্ষার কথা জানতে পারবে।

Post a Comment

Previous Post Next Post