এম. মছব্বির আলী : কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের সচিব নিজাম উদ্দিনের বদলী জনিত কারনে ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ হলরুমে এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান এর সভাপতিত্বে ও ইউপি সদস্য আব্দুর রহিম মিটু’র পরিচালনায় অনুষ্টিত বিদায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিমলর ইকবাল আহমদ শামিম, সংবর্ধিত সচিব নিজাম উদ্দিন, ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিক আহমদ, শফিক মিয়া, আব্দুর রহমান ঝুলুক, আজিজুল ইসলাম টিটু, মন্টু দেবনাথ, দিপু ধর, কাজল দেবনাথ, নিলুফাপ বেগম, শ্রীমতি সঞ্চিতা রানী নাথ, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য ইব্রাহীম লীলেছ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বিশেষ প্রতিনিধি রবীন্দ্র মল্লিক রবি, স্টাফ রিপোর্টার রাসেল আহমদ। উল্লেখ্য, কাদিপুর ইউনিয়ন পরিষদের সচিব নিজাম উদ্দিনকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন পরিষদে বদলী করা হয়।
