সমস্ত ভেদাভেদ ভূলে গিয়ে জাতির জনকের সোনার বাংলার স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে- সমাজকল্যাণ মন্ত্রী

বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী ও সাবেক সংসদ সদস্য আব্দুল জব্বার সহ সকল মৃত্যুবরণকারীদের স্মরনে আলোচনা সভা
নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নেতা ছিলেন, আমাদের আদর্শ ছিলেন যার নেতৃত্বে আমরা যুদ্ধ করেছিলাম। আজকের এই শোকের দিনে শোককে শক্তিতে পরিনত করতে হবে। সমস্ত ভেদাভেদ ভূলে গিয়ে জাতির জনকের সোনার বাংলার স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। তিনি সকলকে দেশ ও জাতির কল্যানে সম্মেলিতভাবে কাজ করার আহবান জানান। তিনি গতকাল ১৩আগস্ট বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, তরুনলীগ ও আব্দুল জব্বার স্মৃতি পরিষদের ব্যানারে স্থানিয় শহীদ মিনার প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী ও সাবেক সংসদ সদস্য আব্দুল জব্বার সহ উপজেলার প্রতিষ্টালগ্ন থেকে এ যাবৎ কাল পর্যন্ত যারা মৃত্যু বরণ করেছেন তাদের স্মরনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আব্দুল জব্বার স্মৃতি পরিষদের সভাপতি আসম কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মতলিবের পরিচালনায় বিশেষ আতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরোজ, উপজেলা আওয়ামীলগের যুগ্ন সম্পাদক ও যুক্তরাষ্ট প্রবাসী আব্দুল মোক্তাদির তোফায়েল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক ও সাপ্তাহিক কুলাউড়ার সংলাপের সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি খায়রুল আলম কয়ছর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ। প্রধান অতিথির বক্তব্য শেষে সকল শহীদান ও উপজেলায় মৃত্যুরবনকারী সকল নেতৃবৃন্ধের মাগফেরাত কামনায় দোয়া করেন। পরে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে সম্মাননা ক্রেষ্ট্র প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post