স্টাফ রিপোর্টারঃ নাগরি বর্ণে সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদ কুলাউড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গত ১২ আগস্ট বুধবার রাতে কুলাউড়া স্টেশন চৌমুহনীতে পরিষদের অস্থায়ী কার্যালয় স্টার স্পোর্টসে কমিটি গঠনের লক্ষে সংগঠক নাজমুল বারী সোহেলের সভাপতিত্বে ও মোহাইমিনুল ইসলাম মাহিনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরি বর্ণে সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ইতিহাসবিদ মোহাম্মদ মুমিনুল হক ২১ সদস্য বিশিষ্ট কুলাউড়া উপজেলা শাখার এই কমিটি অনুমোদন দেন। সভায় সর্বসম্মতিক্রমে এ কে এম জাবের কে সভাপতি ও মিনহাজুল আবেদীন মান্নাকে সাধারণ সম্পাদক ও আশিকুল ইসলাম বাবুকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি নাজমুল বারী সোহেল, সহ-সভাপতি সিরাজুল আলম জুবেল, আজিজুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন, সহ-সাধারণ সম্পাদক সোহেল আলী খাঁন, সহ-সাধারণ সম্পাদক মাসুদ কামাল জাবের, সহ- সাংগঠনিক সম্পাদক জহরুল আমিন জাহান, প্রেস সেক্রেটারি মাহফুজ শাকিল, সহ- প্রেস সেক্রেটারি আহমদ আলী, মহিলা সেক্রেটারি সোহেলী আক্তার, কালচারাল সেক্রেটারি খায়রুল কবির জাফর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান। সমন্বয়কারীরা হলেন মনসুর আলম বিপ্লব, শহীদুল ইসলাম তনয়, কামরুল হাসান, জাহেদ রহমান।
 |
| নাগরি বর্ণে সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদ কুলাউড়া উপজেলা শাখা |