মুক্তিযোদ্ধা মান্নানকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন

মুক্তিযোদ্ধা মান্নানকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন
মুক্তিযোদ্ধা মান্নানকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন
মোহাইমিন ইসলাম মাহিনঃ কুলাউড়া উপজেলাধীন টিলাগাও ইউনিয়নের কাজিরগাও নিবাসী বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নাকে (৬৫) বুধবার রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান দীর্ঘদিন যাবৎ পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে অসুস্থ থাকাবস্থায় গত মঙ্গলবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। বুধবার দুপুরে উপজেলা ও পুলিশ প্রশাসনের উপস্থিতে তাকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ২ মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। কাজিরগাও মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্টিত জানাযায় এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন, উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া পৌর মেয়র কামাল আহমদ জুনেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, ডেপুটি কমান্ডার আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলু, সহকারী কমান্ডার নজির খানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, গন্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসীরা অংশ গ্রহন করেন।

Post a Comment

Previous Post Next Post