শিক্ষার্থীদের উপহার দেয়া হলো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

শিক্ষার্থীদের উপহার দেয়া হলো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী
নিউজ ডেস্কঃ ২০১৫ সালের এসএসসি ও এইচএসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে তুলে দেয়া হলো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। গতকাল বিকালে কুলাউড়ার রবিরবাজারে স্থানীয় রবিরবাজার ক্লাবের উদ্যোগে ২০১৫ সালের কৃতী শিক্ষার্থী ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ও রাৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মোক্তাদির তোফায়েলের সংবর্ধনা অনুষ্ঠানে এ উপহার শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। ক্লাবের সদস্যরা জানান, শোকের মাসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে তারা এ উপহারটি বাছাই করেন। তারা ওই এলাকার এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়ে উপহার হিসেবে এ বইটি তাদের হাতে তুলে দেন। সংগঠনের সভাপতি ময়নুল ইসলাম পংকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আশফাক তানভীরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবদুল মতিন, বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত প্রবাসী কমিউনিটি নেতা আবদুল মোক্তাদির তোফায়েল, লংলা আধুনিক মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজমুল হোসেন, প্রভাষক মাজহারুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক নওয়াব আলী বাখর খান, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান।

Post a Comment

Previous Post Next Post