মোহাইমিন ইসলাম মাহিনঃ ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় লংলা আধুনিক ডিগ্রি কলেজ থেকে একমাত্র জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে নুর এ ফেরদৌস (হেপী) । কুলাউড়া উপজেলার রাউৎগাওঁ ইউনিয়নের নর্তন গ্রামে তাঁর জন্ম। প্রবাসী আব্দুর রউফ ও মোছা: মিনারা আক্তার এর ২য় সন্তান। উল্লেখ্য যে হেপী ২০১৩ সালের এস,এস,সি পরীক্ষায় রাউৎগাওঁ হাই স্কুল থেকে মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছিল। সে ভবিষ্যতে ইংরেজিতে স্নাতকোত্তর করে বি,সি,এস ক্যাডার হয়ে সরকারী চাকুরী করতে চায়। তাহাঁর এই ফলাফলের পিছনে ছিল কলেজের অধ্যক্ষ ও সকল স্যারের অবদান এবং মা-বাবা ও আমিনুল স্যারের অনুপ্রেরণা। সে সকলের কাছে দোয়া প্রার্থী ।
 |
| নুর এ ফেরদৌস হেপী |