 |
| কুলাউড়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা |
তারেক হাসানঃ কুলাউড়ায় বদরুল হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ভূকশিমইল ইউনিয়নের কুরবানপুর গ্রামের হাজী আব্দুল গফুরের ছেলে। বদরুল স্থানীয় কুলাউড়া ডিগ্রী কলেজ থেকে এবার এইচএসসি পরিক্ষা দিয়েছিল। জানা যায়, গতকাল ১০ আগস্ট সোমবার সকালে নিজ ঘরের তীরের সাথে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বদরুলের ঝুলন্ত লাশ পরিবারের সদস্যরা দেখতে পায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পরিক্ষায় অকৃতকার্য হওয়ায় সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করে।