![]() |
| ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন সবুজকুঁড়ি আসরের ইফতার মাহফিল সম্পন্ন |
নিউজ ডেস্কঃ নান্দনিক আয়োজন, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশু শিল্পীদের হামদ/নাত পরিবেশন আর ফাঁকে ফাঁকে সূধীবৃন্দের আলোচনার মধ্যেদিয়ে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন সবুজকুঁড়ি আসরের উদ্যেগে শহরের বেঙ্গল কমিউনিটি সেন্টারে সূধীবৃন্দের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে গত রবিবার। অনুষ্ঠানে শিশু-কিশোর,অভিবাবক,সংগঠনের উপদেষ্ঠা বৃন্দ,সাংবাদিক,সাংস্কৃতিক কর্মি,জনপ্রতিনিধি সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনূষ্ঠানের মূল আকর্ষন ছিল সংগঠনের জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশু শিল্পী ফারজানা আক্তার শিপা, তাহমিনা আক্তার, সৈয়দা রিসফিয়া রফিক সামান্তা ও নাদিয়ার সুললিত কন্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নির্বাচিত হামদ/নাত পরিবেশন। তাদের ধারাবাহিক পরিবেশনায় উপস্থিত সূধীবৃন্দ মনযোগ দিয়ে শুনেন এবং সবুজকুঁড়ি আসরের বিভিন্ন সৃষ্টিশীল কর্মকান্ডের ব্যাপক প্রশংসা করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক আব্দুল কাইয়ুম ও বর্তমান অন্তঃবর্তি কমিটির সদস্য চিত্র শিল্পী নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, সংগঠনের উপদেষ্ঠা রাফি উদ্দিন আহমদ নিজাম ও নাট্য সংগঠক রুহেল আহমেদ,মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট চিকিৎসক ও সংগঠনের উপদেষ্ঠা ডাঃ সৈয়দ মোঃ কেফায়াতুল্লাহ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ব্যাংক অফিসার এসোসিয়েশন এর সভাপতি এড.মোহাম্মদ আবু তাহের,বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আবুল খায়ের চৌধুরী, প্রফেসর সৈয়দ মুজিবুল হক,সৈয়দ তফাজ্জল হোসেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ত নাট্যকার খালেদ চৌধুরী, ব্যাংক কর্মকর্তা(অব) সৈয়দ মসাহিদ আহমদ (চুনু) ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক শ,ই সরকার জগলু সাধারন সম্পাদক সাংবাদিক মসাহিদ আহমদ প্রমুখ।
