![]() |
| কুলাউড়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু ২৫ জুলাই |
এম শাহবান রশীদ চৌধুরীঃ কুলাউড়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগামী ২৫ জুলাই থেকে শুরু হয়ে ৯ আগষ্ট পর্যন্ত চলবে বলে নির্বাচন অফিসসুত্রে জানা গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান জানান ২৫ জুলাই থেকে ২০০০সালের ১লা জানুয়ারী বা তার পুর্বে জন্মগ্রহনকারী সকল নাগরিকের তথ্য সুপারভাইজার কর্তৃক বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করা হবে এবং ১১ আগষ্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে ১৯৯৮ সালের ১লা জানুয়ারী বা তার পুর্বে জন্মগ্রহনকারী নাগরিকদের নিবন্ধন করা হবে। এছাড়া ২২ অক্টোবর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে ২০০০সালের ১লা জানুয়ারী বা তার পুর্বে জম্মগ্রহনকারী সকল নাগরিকের নিবন্ধন করা হবে। নির্বাচন কর্মকর্তা উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
