![]() |
| কুলাউড়ায় উপজেলা উন্নয়ন ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত |
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় বৃহস্পতিবার ০৬ জুলাই দুৃপুর ১টায় উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সভাকক্ষে উপজেলার পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে উপজেলা উন্নয়ন ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা সহকারী (ভুমি) মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল আলম। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, কুলাউড়া আবাসিক বিদ্যুৎ বিক্রয় ও বিতরন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আবু জাফর, পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ, জয়চন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কমর উদ্দিন আহমদ কমরু, কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাজাহান, বরমচাল ইউনিয়ন চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শাহাজাহান কবির, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) আবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, উপজেলা অডিট অফিসার মোঃ শরীফ উদ্দিন আহমদ, উপজেলা সহকালী শিক্ষা অফিসার মামুনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ খুরশীদ উল্লাহ, মুক্তিযোদ্ধা মোঃ মাসুক মিয়া সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারী বে-সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় কুলাউড়া উপজেলার যানজট, আইন শৃংখলা বিষয়ক সার্বিক উন্নয়নসহ এবং হাসপাতালের স্বাস্থ্য সেবা বিষয়ক ও বরমচালে অবৈধভাবে সিলিকা বালুর নামে লিজ বিষয়ে গুরুত্বারোপ করে বক্তরা অভিমত প্রকাশ করেন ।
