এমদাদুল হক, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় দপ্তরী-কর্মচারীদের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল ১৮ই রমজান সোমবার মৌলভীবাজার সদর উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। মো. জহিরুল ইসলাম, ইমন দেবনাথ, আব্দুস সামাদ ও আমির হোসেনের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার কামারুজ্জামান, শিক্ষা অফিসার মারুফ আহমদ চৌধুরী ও পাগুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার প্রমূখ।

