![]() |
| কুলাউড়ায় নিরাপদ স্বাস্থ্যরক্ষা আন্দোলনের ইফতার ও দোয়া মাহফিল |
কুলাউড়ায় নিরাপদ স্বাস্থ্যরক্ষা আন্দোলনের আয়োজনে ৪ জুলাই শনিবার সন্ধ্যায় রেলওয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক বৃন্দ ও দুঃস্থ, গরীব অসহায় লোকদের নিয়ে কুলাউড়া রেলওয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক খালেদ পারভেজ বখ্স, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম এ মজিদ, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক মন্ডলীর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম টিপু, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আরএমও ডাঃ মহিউদ্দিন আহমদ, কুলাউড়া ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাবেক পৌর কাউন্সিলর মতিউর রহমান মতই, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, সাপ্তাহিক সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, পৌর কাউন্সিলর সামছুল ইসলাম ছমছু, মানব ঠিকানার মফস্বল সম্পাদক ময়নুল হক পবন, জুড়ীনিউজ.কম.বিডির নির্বাহী সম্পাদক আল আমীন, জুড়ী প্রেসক্লাব সদস্য শামীম আহমদ, উত্তরপূর্ব প্রতিনিধি আব্দুল কুদ্দুস, সমাজসেবক শফিক মিয়া আফিয়ান, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রাজুম আলী রাজু, কুলাউড়া ব্যবসায়ী সমিতির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রবাসী সাংবাদিক এম আতিকুর রহমান আখই, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, সংবাদকর্মী এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, মানব ঠিকানার স্টাফ রিপোর্টার মাহফুজ শাকিল, রেলওয়ে শ্রমিকলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা গেদু চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুর রহিম, সহসাধারন সম্পাদক আব্দুল খালিক, সংবাদকর্মী জাকির মনির, আশা কর্মকর্তা মোঃ আব্দুল্লা, মুক্তস্কাউটের সাধারন সম্পাদক সামছুদ্দিন বাবু, ট্রেইনার তাজুল ইসলাম, ব্রাহ্মবাজার মানবকল্যান ফাউন্ডেশনের সভাপতি মোঃ সেলিম, সম্পাদক রুপক বৈদ্য, মেডিহেলথের পরিচালক রিপন আচার্য্য প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে দোয়ায় শরিক হোন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, পৌর মেয়র কামাল আহমদ জুনেদ, সাপ্তাহিক সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, দোয়া পরিচালনা করেন কুলাউড়া রেলওয়ে জামে মজিদের ইমাম মাওলানা আইয়ুব আনসারী। ইফতার ও দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিরাপদ স্বাস্থ্যরক্ষা আন্দোলনের সভাপতি ডাঃ শিবু দাস রায়, সহ-সভাপতি রেজাউল আম্বিয়া রাজু, জাকির হোসেন, আজমল আলী শাহ্ সেন্টু, সাধারন সম্পাদক সাঈদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ নিরাপদ স্বাস্থ্যরক্ষা আন্দোলনের সকল সদস্যবৃন্দ।

