![]() |
| জিটিভি সম্প্রচার করবে বাংলাদেশ-দ.আফ্রিকার খেলা |
স্পোর্টস ডেস্কঃ আসন্ন সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে ২টি টি২০, ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে আবংলাদেশ। আর এই সিরিজের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিটিভি। বাংলাদেশ-সাউথ আফ্রিকা হোম সিরিজের ২টি টি২০, ২টি ওয়ানডে এবং ১টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং চট্রগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১টি ওয়ানডে এবং ১টি টেষ্ট ম্যাচ। এদিকে চ্যানেলটি বাংলাদেশ-সাউথ আফ্রিকা হোম সিরিজের গুরুত্বপূর্ণ অংশের হাইলাইটসের পাশাপাশি ক্রিকেট বিষয়ক বিশেষ টক শো ‘ক্রিকেট এক্সট্রা’ এবং ‘ক্রিকেট ম্যানিয়া’ প্রচার করবে। মারিয়ার উপস্থাপনায় স্টেডিয়াম থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে নর নিবেদিত ‘ক্রিকেট এক্সট্রা’। এই অনুষ্ঠানে প্রতিদিনের ম্যাচ নিয়ে পর্যালোচনা করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াড়। এছাড়াও শ্রাবণ্যের উপস্থাপনায় গ্রামীণফোন নিবেদিত ‘ক্রিকেট ম্যানিয়া’ এবং সামিয়ার উপস্থাপনায় ইউসিবি নিবেদিত ‘ক্রিকেট’ হাইলাইটস নামে আরও দুটি অনুষ্ঠান প্রচার করবে জিটিভি। রোববার প্রথম টি২০ ম্যাচের মধ্য দিয়ে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজ। ৭ জুলাই ২য় টি২০, ১০ জুলাই ১ম ওয়ানডে, ১২ জুলাই ২য় ওয়ানডে, ১৫ জুলাই ৩য় ওয়ানডে অনুষ্ঠিত হবে। আর ২টি টেস্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১ এবং ৩০ জুলাই। উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী ছয় বছরের সবগুলো খেলার সম্প্রচার স্বত্ব লাভ করেছে জিটিভি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ-সাউথ আফ্রিকা হোম সিরিজের সবগুলো খেলা প্রচার করবে চ্যানেলটি।
