![]() |
| কুলাউড়ায় গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির অভিষেক সম্পন্ন |
তারেক হাসানঃ বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি কুলাউড়া উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান গতকাল ৮ মে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া পৌর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বিকাল ৩টায় আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক একেএম সফি আহমদ সলমান এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাপ্তাহিক আমাদের সিলেট’র সম্পাদক ও প্রকাশক ডাঃ মিফতাহুল হোসেন সুইট। বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ডাঃ হেমন্ত চন্দ্র পালের সভাপতিত্বে ও ডাঃ কীরিটি কিশোর দাস শম্ভু ও ডাঃ অর্জুন কুমার ধরের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ নজরুল ইসলাম ফারুকী, সাধারণ সম্পাদক ডাঃ কৃষ্ণ কান্ত দাস, সাংগঠনিক সম্পাদক ডাঃ মুজিবর রহমান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক খালেদ পারভেজ বখস্, পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, মঞ্জুরুল ইসলাম চৌধুরী খোকন, ফয়জুর রহমান ফুল, সাপ্তাহিক মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন ও গীতা পাঠ করা হয়। এছাড়া অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পল্লি চিকিৎসকরা প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সেবা দিয়ে আসছেন। পল্লি চিকিৎসকরা সরকারের স্বাস্থ্যসেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের আশ্রয়ের একমাত্র স্থল পল্লি চিকিৎসক। কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদানের পর থেকে তার ক্ষমতা জাহির করার জন্য প্রতিনিয়ত ভোক্তা অধিকার সহ বিভিন্ন আইনের বাহানা দেখিয়ে পল্লী চিকিৎসকদের ডাঃ পদবী ব্যবহার করার ফলে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা করে আসছেন। হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডাঃ পদবী ব্যবহারের বাধা না থাকার পরও কুলাউড়ার ইউএনও’র এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে তাঁর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহনের জন্য বক্তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, দৈনিক বর্তমান ও সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান, দৈনিক মানব জমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, মানব ঠিকানার স্টাফ রিপোর্টার এম আর তাহরীম, কুলাউড়ার ডাক পত্রিকার বাণিজ্যিক ব্যবস্থাপক বিকাশ মল্লিক, বিশেষ প্রতিনিধি রবি মল্লিক, স্টাফ রিপোর্টার রাসেল আহমদ, যুব নেতা সুমন আহমদসহ উক্ত সংগঠনের ডাক্তাররা উপস্থিত ছিলেন।
