আগামী ১৫ মে ইউনাইটেড রয়েল্স ক্লাব মেধাবৃত্তি পরীক্ষা

আগামী  ১৫ মে ইউনাইটেড রয়েল্স ক্লাব মেধাবৃত্তি পরীক্ষা
আগামী  ১৫ মে ইউনাইটেড রয়েল্স ক্লাব মেধাবৃত্তি পরীক্ষা
নিউজ ডেস্কঃ কুলাউড়ার বৃহৎ সামাজিক সংগঠন ইউনাইটেড রয়েল্স ক্লাবের আয়োজনে প্রথমবারের মত কুলাউড়া উপজেলার ১১ টি স্বনামধন্য মাদ্রাসার ৪র্থ ও ৭ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে "ইউনাইটেড রয়েল্স ক্লাব মেধাবৃত্তি " পরীক্ষা ২০১৫ ইং। গত ৫ মে বিকালে কুলাউড়া ষ্টেশন চৌমুহনী ষ্টার স্পোর্টসে অনুষ্ঠিত ক্লাবের বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হয় আগামী ১৫ মে শুক্রবার কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বোর্ড সভায় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহফুজ শাকিলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল,ক্লাবের নির্বাহী সদস্য আজিজুর রহমান বেলাল, শহীদুল ইসলাম তনয়, জাহেদ রহমান, আবুল কাশেম রিপন, এ কে এম জাবের, সহ-সভাপতি সিরাজুল আলম জুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ সুমন, সাংগঠনিক সম্পাদক এম আই মুর্শেদ, কামরুল ইসলাম প্রমুখ। ইউনাইটেড রয়েল্স ক্লাবের সাধারন সস্পাদক ও মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব মাহফুজ শাকিল জানান, কুলাউড়া উপজেলার ১১ টি মাদ্রাসার ৪র্থ ও ৭ম শ্রেণীর মোট ১৬৯ জন শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার সবধরনের প্রস্তুুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষা শান্তি ও শৃংখলাপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ার জন্য সকলের আন্তরিক সহযোগিতা চেয়েছেন। এবং ১৫ মে শুক্রবার রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় সকাল ৯.৩০ মিনিটের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীকে তাদের মাদ্রাসা সুপার বা অভিভাবকদের নিয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post