বাংলাদেশ-পাক টেস্ট সিরিজ; ব্যক্তিগত নৈপুণ্যে দুর্দান্ত টাইগাররা

বাংলাদেশ-পাক টেস্ট সিরিজ; ব্যক্তিগত নৈপুণ্যে দুর্দান্ত টাইগাররা
বাংলাদেশ-পাক টেস্ট সিরিজ; ব্যক্তিগত নৈপুণ্যে দুর্দান্ত টাইগাররা
স্পোর্টস ডেস্কঃ সিরিজ জুড়ে দুর্দান্ত বাংলাদেশের শেষটা ভালো হলোনা। খুলনা টেস্টের মতো মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা। তবে বড় দলের বিপক্ষেও যে ভালো খেলার সামর্থ্য রাখে মুশফিকরা, ক্রিকেট বিশ্বকে সেটার জানান দেয়া হয়েছে ভালো ভাবেই। টেস্ট সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারীর তালিকায় সেরা পাঁচেই আছে টাইগারদের নাম। শেষটা ঠিক বীরের বেশে করতে পারলো না টাইগাররা। তবে সামর্থ্যের বিচারে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন এক যুগেরই আভাস দিয়েছে মুশফিকরা। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৩-এ থাকা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে একপেশে হতে দেয়নি বাংলাদেশ। যার প্রমাণ পাওয়া যায়, মিরপুর টেস্টে স্বাগতিকদের ফলোঅন না করিয়ে বড় টার্গেটের লক্ষ্যে মিজবাহদের ব্যাটিংয়ে নামা। সিরিজের সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ ৫-এ আছে তামিম-ইমরুলরা। বাংলাদেশের হয়ে ২য় ডাবল সেঞ্চুরি হাঁকানো তামিম ইকবাল আছেন সেরা রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে। ২ ম্যাচে ৪ ইনিংস খেলে ৬৯.২৫ গড়ে ২৭৭ রান করেছেন তামিম। তার সর্বোচ্চ ইনিংসটাও বাংলাদেশের পক্ষে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। সতীর্থ ইমরুল কায়েসও কম যাননা। ক্যারিয়ার সেরা ১৫০ রানের ইনিংস খেলেছেন এ সিরিজেই। ২ ম্যাচে ৬২.২৫ গড়ে ২৪৯ রান নিয়ে তালিকার তিনে ইমরুল। তবে শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানের আজহার আলী। মিরপুর টেস্টে তার ২২৬ রানের ইনিংসটি দিয়েই বুঝিয়েছেন ইউনিস-মিসবাহরা যোগ্য উত্তরসূরীই রেখে যাচ্ছেন। ২ ম্যাচে ১১১.৩৩ গড়ে তার মোট রান ৩৩৪। এছাড়া, সিরিজের আরেক ডাবল সেঞ্চুরিয়ান হাফিজ এবং অভিজ্ঞ ইউনিস খান আছেন ৪র্থ ও ৫ম স্থানে। বোলিংয়েও সফরকারীদের আধিপত্য। ২ ম্যাচে ১০ উইকেট নিয়ে শীর্ষে পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ।
বাংলাদেশের তাইজুল ইসলামের ঝুলিতেও ১০ উইকেট। তবে গড় ব্যবধানে পিছিয়ে দুই'য়ে তিনি। এছাড়া ৫ নম্বরে আছেন এ সিরিজের অভিষিক্ত পেসার মোহাম্মদ শহীদ। দুর্দান্ত গতি ও আগ্রাসী বাউন্সার দিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাজেহাল করা ওয়াহাব রিয়াজের দখলে ৭ উইকেট। তিনি আছেন তালিকার ৩-এ। তার সতীর্থ স্পিনার হাফিজ আছেন ৪-এ। কাগজে-কলমে যোজন যোজন তফাৎ হলেও, এ টেস্ট সিরিজে পরাক্রমশালী পাকিস্তানের সামনে কিছুটা হলেও লড়াই করেছে বাংলাদেশ। যার প্রমাণ মেলে সিরিজের এই হিসেবের নোটবুকে।

Post a Comment

Previous Post Next Post