![]() |
| কুলাউড়া প্রবাসীদের আয়োজনে আবুধাবীতে আ স ম কামরুলকে সংবর্ধনা |
মোঃ নাজমুল ইসলাম, আবুধাবী থেকেঃ কুলাউড়ার মাটি ও মানুষের প্রিয় নেতা, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান,
ইউনাইটেড রয়েল্স ক্লাবের প্রধান উপদেষ্ঠা আসম কামরুল ইসলাম এক সংক্ষিপ্ত
সফরে আরব আমিরাতে অবস্থানরত কুলাউড়ার প্রবাসীদের আমন্ত্রণে গত ২৭ এপ্রিল
সংযুক্ত আরব আমিরাত সফরে যান। এবং সেখানে গিয়ে তিনি সেখানকার ৭ টি
প্রদেশে অবস্থানরত কুলাউড়ার প্রবাসীদের সাথে মতবিনিময় করেন। এরই
ধারাবাহিকতায় গত ৯ মে শনিবার আবুধাবীর গ্রীণ দরবার বলরুমে মিলনায়তনে
আবুধাবীতে অবস্থানরত কুলাউড়ার প্রবাসীদের আয়োজনে কুলাউড়া উপজেলা
চেয়ারম্যান আসম কামরুল ইসলামকে এক অন্যরকম সংবর্ধনা দেয়া হয়। বিশিষ্ট
ব্যবসায়ী ও সংগঠক সাহেদ আহমদ নূরের সভাপতিত্বে ও তরুণ সংগঠক তানভীর শোভনের
পরিচালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য
রাখেন কুলাউড়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথির
বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর সভাপতি ইফতেখার হুসেন বাবুল,
মধ্যপাচ্যর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেবুল উদ্দিন খান, দুবাই প্রবাসী
বিশিষ্ট ব্যবসায়ী জিয়া উদ্দিন, দুবাই প্রবাসী কমিউনিটি নেতা সাবেক
ছাত্রনেতা নাজমুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে তরুন সংগঠক অলি আহমদ মান্না, আলী
আহমদ মাসুক, নাছির উদ্দিন তালুকদার, হাবিবুর রহমান লেবু, আব্দুল গনি সহ
বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।
