সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে খুন

সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে খুন
সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে খুন
নিউজ ডেস্কঃ যুক্তির সম্পাদক, বিজ্ঞান লেখক, মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা। সকাল আনুমানিক নয়টার দিকে সিলেট নগরীর সুবিদ বাজার এলাকায় তার বাসার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকজন যুবক সকাল সাড়ে ৯ টার দিকে তাকে হামলা করে। এসময় তাদের কাঁধে ব্যাগ ছিল। খুনিরা অনন্ত দাশকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যা করার সময় স্থানীয় জনতে ভয়ে এগিয়ে আসেনি।
তিনি বিজ্ঞান বিষয়ক ছোট কাগজ যুক্তির সম্পাদক ছিলেন। একুশে বইমেলায় তার একাধিক বই প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে- জীববিবর্তনের সাধারণ পাঠ, ডারউইন একুশ শতকের প্রসঙ্গিক ভাবনা।
কর্মজীবনে তিনি একটি বেসরকারী ব্যংকে কর্মরত ছিলেন।
সুত্রঃবাংলাদেশ টুডে

Post a Comment

Previous Post Next Post